Wednesday, 30 November 2016

সুচেতা বন্দোপাধ্যায়

    চাঁদ (1)
তোমার দেখা আমার সনে
অবগুণ্ঠন অন্তরালে,
একটুখানি লুকিয়ে দেখি,
জানলার গায়ে মেঘ সরে যায়,
লোহার শিকে ঝুঁকে থাকা চাঁদ
ধরা পড়ে যায়---হঠাৎ।
ইসসশ.....কি লজ্জা কি লজ্জা...
বাসর জাগবে চাঁদ, আমাদের সাথে ফুলের শয্যায়......


চাঁদ (2)
তোকে কালো কালো গাছের ফাঁকেই মানায় ভাল।
জানলা গলে বলতে আসিস,"টুকি"।
জোছনা ধারা গড়িয়ে নামে আকাশবুড়োর গা বেয়ে,
তুইও নামিস.....মারতে উঁকিঝুঁকি।
আমার সাথে খেলবি লুকোচুরি?
তাহলে আজ ছাদেই কাটাই রাত।
কিন্তু যখন "সে" আসবে ঘরে,
অ্যাই দুষ্টু! চুপটি করে মুখটি ঢেকে রাখ!
 চাঁদ(3)
দূরবীনেতে চোখ রেখেছি আজ।
থাকবি দূরে? সে সাধ্য তোর নেই।
আজকে আমি মুঠোয় ধরব তোকে,
আনব টেনে তালগাছটার গায়ে।
দেখব চেয়ে, কি আছে তোর মুখে।
তোকে নিয়ে কাব্য কেন এত?
হাসির বন্যা জ্যোৎস্না হয়ে ঝরে,
তুই তো রে চোর! চুরি করিস ঘুম,
দেখলে তোকে ছন্দ এসে পড়ে...

1 comment:

  1. সনে প্রাচীন পন্থী শব্দ...বাকিটা বেশ...
    from Somadri

    ReplyDelete