ঘরের খোঁজে জীবন গেলো , জুটল চিলেকোঠা
আঁধার ছিল, ছিল আলো
জীর্ন দেয়াল সেটাও ভালো
ভগ্ন ছাদে জোছনা কাঁদে ভেজায় বৃষ্টি ফোঁটা
আঁধার ছিল, ছিল আলো
জীর্ন দেয়াল সেটাও ভালো
ভগ্ন ছাদে জোছনা কাঁদে ভেজায় বৃষ্টি ফোঁটা
রাস্তাগুলো খুব প্যাঁচালো যায় না কোথাও আর
মিছি মিছি ডাক দিয়ে যায়
চলতে গেলে দৌড়ে পালায়
নামলে পথে রাস্তা হারাই, হারায় ঘর দুয়ার।
মিছি মিছি ডাক দিয়ে যায়
চলতে গেলে দৌড়ে পালায়
নামলে পথে রাস্তা হারাই, হারায় ঘর দুয়ার।
খেয়াল যত নিজের মত খেলছে এ মন নিয়ে
ভাবছি যেটা দেখছি তা ভুল
হাতটা ছাড়ায় ধরলে আঙুল
ভাবনা চিন্তা তাই ছেড়েছি, চলছি সব মানিয়ে।
ভাবছি যেটা দেখছি তা ভুল
হাতটা ছাড়ায় ধরলে আঙুল
ভাবনা চিন্তা তাই ছেড়েছি, চলছি সব মানিয়ে।
No comments:
Post a Comment