Showing posts with label রম্য. Show all posts
Showing posts with label রম্য. Show all posts

Thursday, 1 December 2016

দেবব্রত সান্যালের - আজব ভাবনা


                                             
                      আজব-ভাবনা


(১) একটি তৈলাক্ত স্বপ্ন

তিস্তা বেসিনে প্রাকৃতিক গ্যাস খুঁজে পাওয়ার পর থেকে জলপাইগুড়ির চারুচন্দ্র আন্তর্জাতিক বিমান বন্দরে বিদেশী যাত্রীর ভীড় বেশ বেড়ে গিয়েছে। তাছাড়া পর্যটকদের চাপের জন্য করলার হাউস বোটে আজকাল বুকিং পাওয়া মুশকিল। আমি অবশ্য ফ্লাইট ধরব না। কলকাতা থেকে বুলেট ট্রেনে লাগে আড়াই ঘন্টা। কালো নুনিয়া চালের ভাতের সাথে কই মাছের গঙ্গা যমুনা আর বেলাকোবার চমচম খেতে খেতেই পৌঁছে গেলাম। 'চায়ে চুমুক' বলে একটা নতুন ছবি দেখাচ্ছিল। এখন বেশীর ভাগ ছবিই এদিকে তোলা হয়। ময়নাগুড়ির জয় জল্পেশ্বর ষ্টুডিও তো আজকাল হলিউডের সাথে পাল্লা দিচ্ছে। স্পিলবার্গ , ক্যামেরুন, এরা তো আর এমনি দৌড়া দৌড়ি করছে না। আরেকটা প্রবণতা দেখছি , সাউথ থেকে প্রচুর রোগী আসছে জলপাইগুড়ি মেডিকাল কলেজে চিকিৎসা করাতে ।